লন্ডনে বাংলা টিভির সাবেক চেয়ারম্যান ফিরোজ খানের দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত

195

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের বাইরের প্রথম স্যাটেলাইট বাংলা টেলিভিশন বাংলা টিভির প্রাক্তন চেয়ারম্যান ফিরোজ খানের দ্বিতীয় নামাজের জানাযা ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা আয়োজিত নামাজের জানাযায় ইমামতি করেন শায়খ আব্দুল কাইয়ুম। এতে কমিউনিটির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ, রাজনীতিবিদ মুসল্লিহসহ বাংলা মিডিয়ার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১লা জুন মঙ্গলবার ম্যানচেষ্টারের একটি হাসপাতালে জনাব ফিরোজ খান শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি হৃদরোগে ভূগছিলেন বলে জানা গেছে। তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয় ম্যানচেস্টারে।
ফিরোজ খানের গ্রামের বাড়ী বাংলাদেশের মানিকগঞ্জ জেলায়। তাকে নিজ গ্রামে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।

১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে বাংলাদেশের বাইরের প্রথম বাংলা টেলিভিশন বাংলা টিভি চালু হয়। ফিরোজ খান ম্যানচেষ্টারের একজন বিজ্ঞাপনদাতা থেকে ২০০০ সালের শেষের দিকে বাংলা টিভির মালিকানার সাথে সম্পৃক্ত হোন। ২০০১ সালে তিনি বাংলা টিভির চেয়ারম্যানের দায়িত্ব নেন। ২০১০ পর্যন্ত তিনি বাংলা টিভির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে একটি মামলায় তার ২৭ মাসের জেল হওয়ার মাধ্যমে তার মিডিয় জীবন এবং কমিউনিটিতে পদচারণা বন্ধ হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর ফিরোজ খান এক প্রকার লোক চক্ষুর অন্তরালে চলে যান।

জানাজার নামজ শেষে মরহুমের মরদেহ গাড়িতে তোলার সময় সেখানে উপস্থিত থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন মরহুমের ঘনিষ্ট বন্ধু যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, এনটিভি ইউরোপের চেয়ারম্যান মোস্তফা সারোয়ার বাবু, বিশিষ্ট ব্যবসায়ী হিলসাইড ট্রাভেলস এর স্বত্বাধিকারী হেলাল খান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট বাংলা টিভির সাবেক হেড অফ নিউজ এন্ড ক্যারেন্ট এফেয়ার্স মাহবুব রহমান, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, যুক্তরাজ্য যুবলীগের স সাধারণ সম্পাদক জামাল খান, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদি ক্যারল, বাংলা টিভির সাবেক হেড অফ মার্কেটিং এস এম জুবায়ের, বাংলা টিভির সাবেক ট্রান্সমিশন এক্সিকিউটিভ এবং বাংলাদেশ প্রতিদিন এর ইউরোপ সংস্করনের জয়েন্ট ইউরোপ ব্যুরো চীফ আফজাল হোসেন, বাংলা টিভির সাবেক সংবাদ প্রধান ব্যারিস্টার আশরাফুল ইসলাম বুলবুল, বাংলা টিভির সাবেক কর্মকর্তা এখলাসুজ্জামান টুটুল, এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার শওকত মাহমুদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহি সদস্য কাইয়ুম আব্দুল্লাহ, যুক্তরাজ্য জাসদের সাধারণ সম্পাদক আবুল মনসুর লিলু, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক লুতফুর রহমান ছায়াদ, বাংলা টিভির ইউরোপ ব্যুরো চীফ আব্দুল কাদির মুরাদ, ওয়ানবাংলা ডটকম এর সম্পাদক টিভি ওয়ান এর জাকির হোসেইন কয়েস প্রমুখ।