নোয়াগাও এডুকেশন ট্রাস্ট ইউ,কে’র আত্মপ্রকাশ, সভাপতি মূসা খাঁন , সম্পাদক ফয়সাল, কোষাধ্যক্ষ আফসর-আনোয়ার

333

ওয়ানবাংলানিউজ ডেস্ক: যুক্তরাজ্যে অবস্থিত বিশ্বনাথ পৌরসভার জানাইয়া নোয়াগাও গ্রামের প্রবাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন হাজী আব্দুল রউফ এবং সভা পরিচালনা করেন ফারুক আহমেদ। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সুমন মিয়া। সভায় আরো উপস্থিত ছিলেন মূসা খাঁন, আফসর মিয়া, মোহাম্মেদ গুলজার আহমেদ ফয়সাল, আনোয়ার হোসাইন, আনোয়ারুল ইসলাম, আসকর আলী, সুমন মিয়া, দিলাল মিয়া, ফয়সল মিয়া, সুহেল মিয়া, মোহাম্মদ রাহেল, সুহেব আহমেদ প্রমুখ।
 

অনুষ্টিত সভায় সবার মতামতের ভিত্তিতে গ্রামের একটি প্রাইমারী স্কুল নির্মাণ করতে এবং গ্রামের উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে একটি সংগঠনের তাগিদ অনুভব করায় “নোয়াগাও এডুকেশন ট্রাস্ট ইউকে নামে একটি সংগঠন করার বিষয়ে একমত পোষণ করেন।

উপস্থিত সবার মতামতের ভিত্তিতে মূসা খাঁন কে সভাপতি, মোহাম্মদ গুলজার আহমেদ ফয়সাল কে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ আফসর মিয়া, সহ কোষাধ্যক্ষ আনোয়ার হোসাইন কে করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটি অন্যান্যরা হলেন যথাক্রমে সিনিয়র সহ সভাপতি ফারুক আহমেদ, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি সিতাব আলী, সহ সাধারণ সম্পাদক বাবুল হোসাইন, সহ কোষাধ্যক্ষ সফি খান, সাংগঠনিক সম্পাদক আসকর আলী, সহ সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া, জনসংযোগ সম্পাদক সুমন মিয়া, সদস্য দিলাল মিয়া, আজম খান, ইমরান হোসাইন, নাজমুল হোসাইন, সুহেল আহমেদ।

হাজী আব্দুল রউফ কে প্রধান উপদেষ্টা করে ৭ বিশিষ্ট একটি উপদেষ্টা কমিতি গঠন করা হয় যথাক্রমে আজম খান, হাজী আব্দুল আহাদ, আব্দুল কায়ুম, সাদ মিয়া, জাহির খান, নিজাম উদ্দিন।

শিকড়ের টানে মানবতার কল্যানে নোয়াগাও এডুকেশন ট্রাস্ট ইউ,কের অগ্রযাত্রা। শিক্ষা জাতীর মেরুদন্ড, শিক্ষার হার বাড়াতে গ্রামে একটি প্রাইমারী স্কুল নির্মাণ ও সমাজ থেকে অভাব অনটন ও দুর্দশা দূর করতে হলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোন বিকল্প নাই। সকলের সহযোগিতা এবং উৎসাহ ই আমাদের পথ চলা।