রাজধানীতে ৪ ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

536

ঢাকা সংবাদদাতা: রাজধানীতে চার ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে বিপুলসংখ্যক নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বিভিন্ন ধরনের দ্রব্য, পুলিশের এসপি, ওসি, এসবির সিল ও স্ট্যাম্প জব্দ করা হয়।
শনিবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির সাইবার সিকিউরিটি বিভাগ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, অভিযান চালিয়ে এই চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। রোববার বেলা ১১টায় মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।