ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,২০৬ জন। গতকাল শুক্রবার ছিলো ২,৫৯৬ জন, বৃহস্পতিবার ছিলো ২,৬৭২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৮৫ হাজার ৯৩৮ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৩৫ জন। গতকাল শুক্রবার ছিলো ৩৪ জন, বৃহস্পতিবার ছিলো ৩০ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ২৬০ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ১৮৬ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৯৩ হাজার ৫২৭ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৪ লাখ ১৬ হাজার ৯৬৮ জন।














