ব্রিটেনে করোনায় মঙ্গলবার ১০৫২ জনের মৃত্যু, আক্রান্ত ১২,২৬৪ জন

1449

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘন্টায় আরো ১০৫২জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ছিলো ৩৩৩ জন, রবিবার ছিলো ৩৭৩ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৮৫০ জন।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২,২৬৪ জন। গতকাল সোমবার ছিলো ১৪১০৪জন, রবিবার ছিলো ১৫,৮৪৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৭২ হাজার ১৪৮ জন। (দ্যা সান)
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬ হাজার ৭২৩ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ৩২৩০ জন।

এপর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ২৬ লাখ ৪৬ হাজার ৪৮৬ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ১২ হাজার ৫৮১ জন।