কেন্টে কিশোরী ধর্ষণ: তিন ব্যক্তির ১৪ বছরের জেল

    932

    ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের কেন্ট এলাকায় রাতে পথ হারা ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষনের অভিযোগ তিন পুরুষ ও এক কিশোরকে জেল দন্ড দিয়েছে আদালত। আদালত উক্ত কিশোরীর নাম প্রকাশ করেনি। ঘটনাটি ঘটে ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর।
    বিচারক হিদার নরটন বলেন, মেয়েটি ট্রেন মিস করে পায়ে হেটে তার বন্ধুর বাড়ী যাচ্ছিল। এসময় সে মাতাল, বিভ্রান্ত ও অসহায় অবস্থায় ছিল।
    মেয়েটি মনে করেছিল অভিযুক্ত ৪জন তাকে সাহায্য করবে। কিন্তু তারা তা না করে তাকে একটি ঘরে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে।
    ধর্ষনের অভিযোগে কেন্টাবারী ক্রাউন কোট উক্ত প্রাপ্ত বয়স্ক ৩জনের প্রত্যেকে ১৪ বছরের জেল প্রদান করেন এবং ১৭ বছর বয়সী কিশোরকে ৭ বছরের জেলা প্রদান করেন।
    অভিযুক্তরা হচ্ছেন রাফিউল্লাহ হামিদি, শেরশাহ মুসলিমায়ার ও তামিম রাহমানিকে ১৪ বছর করে জেল দন্ড দেয়া হয়। এদিকে আইন গত কারনে ১৭ বছর বয়সী যুবকদের নাম প্রকাশ করা হয়নি।