ওয়ানবাংলানিউজ: গত ১৮ই জানুয়ারী মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বিশিষ্ট কমিউনিটি নেতা হাজী আব্দুল আজিজ। তিনি ব্যবসার পাশাপাশি ফাউন্ডার ট্রাষ্টি জালালিয়া জামে মসজিদ এনফিল্ড, চেয়ারম্যান নাজিম এন্ড লজিনা ট্রাষ্ট ইউকে এবং উপদেষ্টা মিডেলসেক্স আওয়ামীলীগ এর দায়িত্ব পালন করেন।
এনফিল্ডে বসবাসরত হাজী আব্দুল আজিজ করোনায় আক্রান্ত হয়ে নর্থ মিডেলসেক্স হসপিটালে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন। লন্ডন থেকে সাংবাদিক ফজলুল হক জানান, তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে এবং বহু গুনী, জ্ঞানী আত্মীয় স্বজন রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বৎসর ।
তার দেশের বাড়ী মৌলভী বাজার সদর উপজেলার মনুরমূখ ইউনিয়নের করিমপুর গ্রামে।















