ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ৬০৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১,২২৯ জন

1074
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) আক্রান্তে সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৬০৮ জন। গতকালকের চেয়ে ৪০০ জন বেশি। গতকাল সোমবার ছিলো ২০৬ জন, রবিবার ছিলো ৩৯৮ জন, শনিবার ছিলো ৩৪১ জন, শুক্রবার ছিলো ৫১১ জন । মোট মৃতের সংখ্যা ৫৫ হাজার ৮৩৮ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১,২২৯ জন। গতকাল সোমবার ছিলো ১৫৪৫০ জন, রবিবার ছিলো ১৮,৬৬২ জন, শনিবার ছিলো ১৯,৮৭৫ জন, শুক্রবার ছিলো ২০,২৫২ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন। (সূত্র দ্যা সান)