জর্জিয়ার রিপাবলিকান সেক্রেটারি অব স্টেট বললেন জর্জিয়ায় ভোট জালিয়াতি হয়নি

319

আন্তর্জাতিক ডেস্ক: ভোট গণনায় জর্জিয়া রাজ্যে বড় কোনো জালিয়াতি হয়নি বলে মন্তব্য করেছেন জর্জিয়ার রিপাবলিকান দলীয় সেক্রেটারি অব স্টেট ব্রাড রাফেন্সপারর্গার। এই রাজ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চেয়ে ১৪ হাজার ভোটে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, সিএনএনের সঙ্গে এক সাক্ষাতকার দিয়েছেন ব্রাড রাফেন্সপারর্গার। তিনি বলেছেন, তিনি হাতে হাতে ভোট গণনার নির্দেশ দিয়েছেন। কারণ, দুই প্রার্থীর মধ্যে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল। তাই তিনি মনে করেন, এখন পর্যন্ত সেখানে সুষ্ঠুভাবে ভোট গণনা করা হয়েছে। বর্তমানে সেখানে মোট ভোট গণনায় জো আইডেন শতকরা ০.৩ ভাগ ভোটে এগিয়ে আছেন।

ভোট জালিয়াতির প্রশ্নে ব্রাড রাফেন্সপারর্গার বলেন, আমরা তদন্ত করছি। এখন পর্যন্ত বড় কোনো জালিয়াতি আমরা দেখতে পাইনি। এমন কোনো প্রমাণও পাইনি, যার ওপর ভিত্তি করে জো বাইডেনের এগিয়ে থাকা উল্টো দিতে পারি।
তিনি মনে করেন, ২০ শে নভেম্বরের মধ্যে সেখানে হাতে গণনা সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এই গণনা সম্পন্ন হলে মেশিনের গণনাকে উল্টে দেয়া হবে না বলেই তার বিশ্বাস। তবে তিনি বলেন, আমরা বিশ্বাস করি প্রতিটি ভোট যথাযথভাবে গণনা করা হোক। তবে রিপাবলিকান শিবির নির্বাচনে পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা কয়েকটি রাজ্যে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছে।