ওয়ানবাংলানিউজ: প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরি কমিটির সভা সোমবার পূর্ব লন্ডনের মাইল্যান্ডের একটি হলে অনুষ্ঠিত হয়। এতে ট্রাস্টের ইসি কমিটির সদস্যগন যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অংশনেন।
সংগঠনের সভাপতি আলহাজ্ব মকদ্দুছ আলীর ও সাধারণ সম্পাদক এডভোকেট রশিদ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ, ট্রেজারার এম এ সালাম, সহ সভাপতি মিরন মিয়া, আব্দুস সুবহান, আবিদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক জুনাব আলী, ইলিয়াস আলী পাশা, সাংগঠনিক সম্পাদক আফরাজ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন কয়েছ, ইসি মেম্বার ফয়জুল হক, মফজ্জুল আলী, মাসুক আলী, আনোয়ার আলী প্রমুখ।
সভায় সংগঠনের আগামী নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে সংবিধান সংশোধনী আনতে মতামত প্রকাশ করা হয়। এছাড়া বিগত রমজান মাসে ফুড প্যাক বিতরন সুষ্টুভাবে করায় কমিটির সদস্যদের ধন্যবাদ জানানো হয়।















