ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের বেসরকারী ব্যাংক দি ফার্মাস ব্যাংক লিমিটেড দেশে ৫৬টি শাখার মাধ্যমে সেবা দিয়ে আসছে। নতুন প্রজন্মের এই ব্যাংককে বৃটেন প্রবাসীদের সাথে পরিচয় করিয়ে দিতে গত সোমবার পূর্ব লন্ডনে আবরোর সিটি হোটেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একেএম শামীম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো: মাহবুবুল হক চিশতী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সে লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট বশির আহমেদ।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ফার্মাস ব্যাংক দেশের ব্যাংকিং সেক্টরের সেবা প্রদানের ক্ষেত্রে নতুনত্ব সৃষ্টি করেছে। মাত্র ৪ বছরে ব্যাংকটি ইর্ষনীয় অগ্রগতি হয়েছে। প্রবাসীরা দেশের ব্যাংকগুলোতে আমানত বৃদ্ধি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।












