লন্ডনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও তহবিল সংগ্রহে প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটা অব্যাহত রেখেছেন ভিপি ইকবাল

428

ওয়ানবাংলানিউজ: লন্ডনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে পুরো অগাস্ট মাস প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটার কর্মসূচি অব্যাহত রেখেছেন সিলেট এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইকবাল। একই সাথে নিজ এলাকা দিরাই শাল্লার উপজেলার দরিদ্র মানুষের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ২০টি টিউভওয়েলের জন্যও তহবিল সংগ্রহ করে যাচ্ছে তিনি। এ পর্যন্ত প্রায় ৪০ ভাগ তহবিল সংগ্রহ হয়েছে।

গত ১৫ই আগস্ট পূর্ব লন্ডনের ডকল্যান্ডস্থ মিনওয়াল পার্কে ৫ কিলোমিটার হাঁটা ও তহবিল সংগ্রহে যোগদেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ ব্যতিক্রমী এই উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, এর ফলে ব্রিটেনে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন এবং বন্ধুকে নতুন প্রজন্মের সাথে তুলে ধরতে কার্যকরি ভূমিকা রাখবে। তারা ভিপি ইকবালের এই উদ্যোগকে সহযোগিতা করার আহবান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কয়েস চৌধুরী, শাহ ফারুক আহমেদ, সাবেক মেয়র সেলিম উল্লাহ, সাবেক কাউন্সিলার আতাউর রহমান, কমিউনিটি নেতা শফিক আহমেদ, আলীমুজ্জামান, সরওয়ার খান, আলম হোসেন, সাবেক ডেপুটি মেয়র শহিদ আলী, কমিউনিটি নেতা আহমেদ ফখর, আরমান আলী, বদরুল চৌধুরী, আবুল হোসেন, সিরাজুল বাছিত চৌধুরী, মিসবা কামাল সাংবাদিক মুসলেহ উদ্দিন, প্রফেসর মাহবুব হোসাইন প্রমুখ।

গত ১লা আগস্ট ব্রিকলেইন জামে মসজিদ থেকে পায়ে হাঁটার এই কর্মসূচির সূচনা হয়। সংগ্রহিত অর্থ ‘মাহতাব ম্যামুরিয়াল ট্রাস্টের মাধ্যমে দিরাই ও শাল্লার দরিদ্র মানুষের জন্য বিশুদ্ধ পানি পৌঁছে দিতে ২০টি টিউববওয়েল স্থাপন করা হবে।