ঢাকা সংবাদদাতা: ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ইডেন মহিলা কলেজ এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। নব নির্বাচিত নেতৃবৃন্দকে ১ মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা একই সাথে অধীনস্থ সকল ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নিকট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।















