নিউজ ডেস্ক: আয়া সোফিয়াকে মসজিদে রুপান্তর করার ঘোষণা, সেখানে আজান হাঁকার সেই মনোমুগ্ধকর দৃশ্যটা হজম করতে কষ্ট হচ্ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (Emmanuel Macron)। তাই ক’দিন ধরেই তিনি তুরস্কের বিরুদ্ধে বেশ সরব আছেন। কেবলমাত্র আয়া সোফিয়া নিয়েই নয়, সিরিয়া ও লিবিয়ার যুদ্ধে তুরস্কের জড়িয়ে পড়াতেও তিনি খুবই নাখোশ। এছাড়া ২০১৮ সাল থেকেই ফ্রান্সে টার্কিস স্কুল প্রতিষ্ঠা ও তার কারিকুলাম নিয়ে তুরস্কের সাথে ফ্রান্স সরকারের একটা ঠান্ডা লড়াই চলে আসছে।
আয়া সোফিয়াকে মসজিদে রুপান্তর করার অজুহাত দেখিয়ে ফরাসি প্রেসিডেন্ট প্যারিসে অবস্থিত টার্কিস ইসলামি স্কুল বন্ধের নির্দেশ দিয়ে তা বন্ধ করে দিলেন। ফ্রান্সে প্রায় ৬ লক্ষ তুর্কি নাগরিকের বসবাস। তাদের সন্তানদের লেখাপড়ার জন্য তুরস্ক সেখানে ইসলামি স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা করে আসছে।
স্কুল বন্ধের খবরটা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে পৌছুতে দেরি হলো না। বেশি কিছু করলেন না তিনি। তিনিও নির্দেশ দিলেন পুরো তুরস্কজুড়ে অবিস্থত সকল ফরাসি স্কুলগুলো বন্ধ করে দিতে। ফলে একদিনেই বন্ধ হয়ে গেল ইস্তাম্বুল, আংকারা’সহ তুরস্কের প্রায় সত্তরটি ফরাসি স্কুল।
মহুর্তের মধ্যে খবরটি পৌছে দেয়া হলো প্যারিসের এলিসি প্রাসাদে; প্রেসিডেন্ট ম্যাক্রোঁ’র কাছে। বাধ্য হয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দু:খ প্রকাশ করে, ক্ষমা চেয়ে, প্যারিসের সেই টার্কিস স্কুলটি পুনরায় চালুর নির্দেশ দিলেন। সেই সাথে তিনি অতিরিক্ত হিসেবে প্রতিশ্রুতিও দিলেন, স্কুলটির কোন সহযোগীতা লাগলে তার সরকার সকল প্রকার সহযোগীতা দিতে প্রস্তুত রয়েছে।
চোখে চোখ রেখে কথা বলে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে চরম শিক্ষা দিয়ে বাগে আনলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এরদোয়ান প্রায়ই বলেন, ওরা ঐ একটা ভাষাকেই ভয় পায়, শক্তি আর ক্ষমতার সঠিক ব্যবহার!
(সুত্র: American Muslim এর ওয়েব পেজ এবং টার্কিশ ডেইলি ‘দি হুররিয়াত’ এর অনলাইন ভার্সন)।















