ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা একটি গোপন স্যোশাল নেট ওয়ার্কের মাধ্যমে বেশ কিছুদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছিল। তবে সাফল্যের সাথে তাদের তৎপরতা ভেঙ্গে অভিযুক্তদের সনাক্ত এবং অনেককে গ্রেফতার করতে পেরেছে তারা।

এনসিএ ব্রিটেন এবং ইউরোপের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় এই বিশাল অপারেশন সম্পন্ন করেছে।
পুলিশ জানিয়েছে ইউরোপ জুড়ে প্রায় ৮০০ অপরাধীকে আটক করা হয়েছে।
এই অভিযানে দুই টনের বেশি ড্রাগ, কয়েক ডজন অস্ত্র এবং ৫৪ মিলিয়ন পাউন্ড ক্যাশ জব্দ করা হয়েছে।
এই অভিযানে ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি বড় অংশ হলেও এর নেতৃত্বদেয় ফরাসী ও ডাচ পুলিশ এবং সহযোগিতা করে ইইউ এজেন্সিগুলো।

ইউরোপলের ডেপুটি এক্সিকিউটিব ডিরেক্টর উইল ভ্যান জেমার্ট জানিয়েছেন, এই নেইওয়ার্ক হ্যাকিংয়ের ফলে এই এলাকায় সহিংসতা, হামলা, দুর্র্নীতি, হত্যা চেস্টা এবং বড় আকারে মাদক পাচার বন্ধ হবে।
এদিকে মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডেম ক্রেসিদা ডিক জানিয়েছেন, ইউরোপ জুড়ে আটককৃত ৭৪৬ জনের মধ্যে ব্রিটেনের ১৭১ জন। একই সাথে ১৩.৩ মিলিয়ন পাউন্ড ক্যাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ কমিশনার এটিকে গেম চেঞ্জার হিসেবে বর্ণনা করেন।
পুলিশ জানিয়েছে যে স্যোশাল নেটওয়ার্ককের মাধ্যমে এসকল অপরাধ সংগঠিত হয়েছে, ফ্রান্স ভিত্তিক এনক্রোচেট এর ৬০হাজার সদস্যের মধ্যে ১০ হাজারই হচ্ছেন ব্রিটেনের।
পৃথক সংবাদ:
RESTAURANT REOPENING ৪জুলাই ইংল্যান্ডে চালু হচ্ছে রেস্টুরেন্ট।প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশী ব্যবসায়ীরা















