ওয়ানবাংলানিউজ: স্কটল্যান্ডের গ্লাসগোর সিটি সেন্টারের হোটেল পার্ক ইনে হামলাকারীর নাম প্রকাশ করেছে পুলিশ। দ্যা সান জানিয়েছে হামলার কয়েক মিনিট আগে, আশ্রয়প্রার্থী আব্দাল্লা আডাম ফোনে ইমিগ্রেশন সলিসিটারের সাথে কথা বলেছিলেন।
আইনজীবী বলেছিলেন যে তিনি হোম অফিসে একটি “সুরক্ষা” দলের সাথে তার উদ্বেগ উত্থাপন করবেন । তবে এর কয়েক মিনিট পরেই ছুরি দিয়ে হামলা করে সে।
এদিকে পুলিশের গুলিতে নিহত হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে স্কটল্যান্ড পুলিশ। তার নাম বাদরাদীন আব্দাল্লা আডাম। বয়স ২৮ বছর। হোম অফিসের রেকর্ড থেকে আডামের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
গত শুক্রবার দুপুরের এই ছরিযাঘাতের হামলায় ৪২ বছর বয়সী পুলিশ অফিসার ডেভিড হোয়াইটসহ ৬জন আহত হন। বাকীদের বয়স ১৮, ২০, ২৮ এবং ৫৩ বলে পুলিশ জানিয়েছে।
৯১ রুমের পার্ক ইন হোটেলে গত তিনমাস ধরে ১শ এসাইলাম আবেদনকারীকে থাকতে দেওয়া হয়েছিল। তার বন্ধুরা জানিয়েছে, হামলাকারী বাদরাদীন সুদানি বংশদ্ভুত এবং এসাইল আবেদনকারী ছিলেন।
গত তিন মাস ধরে তাকে ঐ হোটেলে রাখা হয়। বাদরাদীন মানসিকভাবে বিপর্যস্ত ছিল। হোটেলের যে কামরায় তাকে থাকতে দেওয়া হয়েছিল সেই কামরায় সুর্যের আলো পড়ার কোনো সুযোগ ছিল না। পাশের কামরায় থাকা অন্য এলাসাইলাম আবেদনকারীরা তাকে বিরক্ত করার জন্যে সব সময় খুব জোরে আওয়াজ করতো। নিষেধ করার পরেও তারা থেমেনি। ফলে বিরক্ত হয়েই বাদরাদীন তাদের উপর হামলার পরিকল্পনা করে।
এই পরিকল্পনার কথা সে তার দুজন এসাইলাম সিকার বন্ধুকেও জানিয়েছে। বন্ধুরা তাকে হামলা না করার পরামর্শ দিয়ে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানোর পরিকল্পনা করছিল। কিন্তু তার আগেই বাদরাদীন ছুরি দিয়ে হামলা চালায়।















