ব্রিটেনে লকডাউন অমান্য করায় ৯০০০ জনকে জরিমান: ৪০০ জনকে দ্বিতীয়বার জরিমান

8219

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসের কারনে গত ৬ সপ্তাহ যাবত লকডাউনে রয়েছে ব্রিটেন। কিন্তু এরই মধ্যে কোন কারন ছাড়াই বাড়ি থেকে বের হয়ে লকডাউন ভঙ্গ করায় প্রায় ৯০০০ জনকে জরিমানা করেছে পুলিশ।

এর মধ্যে এক ব্যক্তিকেই করা হয়েছে ৬বার জরিমানা। দ্বিতীয়বার জরিমানা গুনতে হচ্চে ৩৪৩জনকে।
ন্যাশনাল পুলিশ চীফ কাউন্সিল (এনপিসিসি) জানিয়েছে আইন ভঙ্গকারীদের মধ্যে ৮০ ভাগই হচ্ছেন পুরুষ এবং তাদের বয়স ৩৫ এর নিচে।

লকডাইন ব্রিটেন: বন্ধ হয়ে যেতে পরে বহু মসজিদ: মুসল্লিদের সহযোগিতা কামনা

লকডাইন ব্রিটেন: বন্ধ হয়ে যেতে পরে বহু মসজিদ: টাওয়ার হ্যামলেটসে বহু মসজিদের ৩মাসের রেন্ট মওকুফ। টিভি ওয়ান নিউজ ৩০ এপ্রিল ২০২০

Posted by London Bangla voice on Thursday, 30 April 2020

এর মধ্যে এমনও ব্যক্তি রয়েছেন যিনি চুল কাটার জন্য তার বন্ধুর বাড়ী গিয়েছিলেন।
চার যুবককে জরিমানা করা হয়েছে বার্গার কেনার জন্য ম্যানচেস্টার থেকে ইয়র্কশায়ার ভ্রমন করেছিলেন।
এনপিসিসির ডেপুটি চিফ সারা গ্লেন বলেছেন, কখনও কখনও জারিমান করে কাজ হয় না তাদের গ্রেফতার করতেও হয়েছে।