ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা কমেছে: গত ২৪ ঘন্টায় (রবিবার) আরও ৪১৩ জনের মৃত্যু: আক্রান্ত ৪৪৬৩

1818

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা কমে এসেছে। গত এক মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার। গত ২৪ ঘন্টায় (রবিবার বেলা ৩টা পর্যন্ত) মৃত্যু হয়েছে ৪১৩ জনের। এর আগে গতকাল রবিবার মৃতুবরণ করেছিলেন ৮১৩ জন। মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ২০৭৩২ জন। এর আগে সর্বনিম্ন মৃত্যু হয়েছিলো ৩০ মার্চ ১৮০জন। এর পর থেকে লাফিলাফি বাড়তে থাকতে মৃতের সংখ্যা।

এই মৃত্যুর পরিসংখ্যান শুধু যারা হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। ধারনা করা হচ্ছে বাড়ী ঘরে এবং কেয়ার হাউজে আরো ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৪৬৩ জন। গতকাল শনিবার আক্রান্ত হয়েছিলেন ৪৯১৩, শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ৫৩৮৬, বৃহস্পতিবার ৪৫৮৩জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১লাখ ৫২হাজার ৮৪০জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৩৬ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৮, ওয়েলসে ১৪ জন এবং উত্তর আয়ারল্যান্ডে এখনো তাদের মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেবে দেখা যায় মৃত্যু বরণ করেছেন ৩৬৮ জন।