গাজীপুরে কবর খুঁড়ে ১৮ কঙ্কাল চুরি

1047

ঢাকা সংবাদদাতা: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বেনুপুর ও আশাপুর কবরস্থানের ১৮টি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

বুধবার রাতে ওই কবরস্থান থেকে কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করা হয়।

বেনুপুর ও আশাপুর দুটি পাশাপাশি গ্রামের কবরস্থান। কবরস্থান রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বৃহস্পতিবার সকালে কবরস্থান কেয়ারটেকার এসে দেখেন কবর খোঁড়া। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান। খবর পেয়ে ঢালজোড়া ইউনিয়নের বেনুপুর ওয়ার্ডের সদস্য মো. মোজাম্মেল হোসেন ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ১৮টি কবর খোঁড়া।

কালিয়াকৈর থানার এসআই আবু জাফর জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে বেশ কিছু কবর খোঁড়া অবস্থায় দেখতে পায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।