তজম্মুল আলী স্যার স্মরণে রামসুন্দর হাই স্কুলের ৯৫ ব্যাচের দোয়া মাহফিল (ভিডিও)

1503

ওয়ানবাংলানিউজ: প্রবীণ শিক্ষাবিদ বিশ্বনাথ উপজেলা সদরের ঐতিহ্যবাহী রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের অন্যতম মরহুম তজম্মুল আলী স্যার স্মরণে রামসুন্দর হাই স্কুলের ৯৫ ব্যাচের ছাত্রদের উদ্যোগে স্মরণ সভা ৮ আগস্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের নিউ রোড়স্থ একটি অফিসে অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় অংশনিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিদ্যালয়ের ৯৫ ব্যাচের ছাত্ররা উপস্থিত হন।

প্রাক্তন ছাত্র জাকির হোসেন কয়েছ, খালেদ খান, জামিল খান, সিরাজুল ইসলাম সুমনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন সালেক চৌধুরী, আতিকুর রহমান, মোতাহির হোসেন, বাবরুল হোসেন বাবুল, দিপক চৌধুরী, নূর উদ্দিন, সোহেল আহমদ, মাসুম উদ্দিন।
দোয়া পরিচালনা করেন সাব্বির আহমদ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল হাসনাত, আবুল কালাম, আব্দুল বাছিত রফিসহ অনেকে।

এদিকে মরহুম তহম্মুল আলী স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সভায় বক্তারা বলেন, বিশ্বনাথের শিক্ষা বিস্তারে মরহুম তজম্মুল আলী স্যার বিশাল অবদান রেখে গেছেন। বিশ্বনাথের সর্বজন শ্রদ্ধের এই মরহুম শিক্ষাবিদ আজীবন এলাকার শিক্ষার উন্নয়ন ও সমাজ সেবা করে গেছেন। নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

http://www.onebanglanews.com/news/11031তজম্মুল আলী স্যার স্মরণে রামসুন্দর হাই স্কুলের ৯৫ ব্যাচের দোয়া মাহফিল

Posted by onebanglanews.com on Wednesday, 9 August 2017