করোনাভাইরাসে লন্ডনে আরো এক বাংলাদেশীর মৃত্যু

1162

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসে আক্রান্ত আরো এক প্রবীণ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তিনি বুধবার সকাল ১০টায় পূর্ব লন্ডনের লুইসহামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!। তার নাম মোহাম্মদ তোয়াহিদ আলী (৭৫)। এর খবর নিশ্চিত করেছেন মরহুমের ফুফাতভাই যুুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী।
মরহুমের দেশেরবাড়ী সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের মুফতির গাঁও গ্রামে। উল্লেখ্য তিনি বিশ্বনাথ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আকমল আলীর ভাই। তিনি বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট এর সিনিয়র ট্রাস্টিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেগেছেন। জানাগেছে তিনি ফরেস্টহীলে বসবাস করতেন।

এদিকে প্রবীণ কমিউনিটি নেতা তোয়াহিদ আলীর মৃতুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি মতছির খান, সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, পট্রেজারার আজম খান। বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, সাধারণ সম্পাদক গোলজার খান, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ, ট্রেজারার বখতিয়ার খান।
মরহুমের নামাজের জানাযা ও দাফনের সময় সূচি এখনো জানানো হয়নি। তবে মরহুমের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।