ব্রিটেনে গত ২৪ ঘন্টায় আরো ১৮৫ জনের মৃত্যু: মোট মৃতের সংখ্যা ৭৬৯

2277

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত আরো ১৮৫ জনের মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। খবর বিবিসি, স্কাই নিউজের। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৯ জনে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিলো ৫৮৪জন।

স্কাই নিউজ জানায় বুধবার সন্ধ্যা ৫ টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টার মধ্যে নতুন পরিসংখ্যান রেকর্ড করা হয়েছে।
এনএইচএস ইংল্যান্ড ঘোষণা করেছে যে ইংল্যান্ডে আরও ১৬৮ জন মারা গিয়েছেন। ইংল্যান্ডে মারা যাওয়া রোগীদের বয়স ২৯ থেকে ৯৮ এর মধ্যে ছিল এবং চারজন ছাড়া যাদের বয়স ৮২ থেকে ৯১ এর মধ্যে ছিল । দ্যা সানের নিউজে বলা হয়েছে ৪ জন রোগীর পূর্বে কোন ধরনের রোগ ছিলোনা। তারাও করোনাভাইরাসের কাছে পরাজিত হন।

একদিনের হিসেবে শুক্রবারেই সর্বোচ্চ ১৮৫ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। এর আগে গতকাল প্রকাশ করা হয়েছিলো ১১৩ জন।
এদিকে আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ নতুন করে সংক্রমিত হয়েছেন ২৯২১জন। যার মোট সংখ্যা হচ্ছে ১৪,৪৭৯ জন।
মৃতদের মধ্যে একজন ডাক্তারও রয়েছেন। সম্ভত তিনি প্রথম জিপি যিনি এই রোগে মারা গেছেন। তার নাম হচ্ছে ডাক্তার জাইদি (৭৬)। তিনি এসেক্স এর সাউথেন্ড হাসপাতালে মৃত্যু বরণ করেন।