বিশ্বনাথের খাজাঞ্চী একাডেমিতে কাউন্সিলার আয়াস মিয়ার ৫৫ হাজার টাকা অনুদান প্রদান

757

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে প্রতিষ্ঠিত ‘খাজাঞ্চী একাডেমিতে’ ৫৫ হাজার টাকার অনুদান প্রদান করেছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া। তিনি সম্প্রতি বাংলাদেশে গিয়ে খাজাঞ্চী একাডেমি পরিদর্শন ও স্কুলের লেখাপড়ার মান উন্নত দেখে অনুপ্রানিত হয়ে বিদ্যালয়ের উন্নয়নে ৫৫ হাজার টাকার প্রদানের ঘোষনা করেন।

উল্লেখ্য ২০০৪ সালে বিদ্যালয়টি প্রাথমিক বিদ্যালয় হিসেবে যাত্রা করলেও বর্তমানে দশম শ্রেনী পর্যন্ত ক্লাস হচ্ছে। প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রীরা পিএসসি, জিএসসি ও এস এস সি পরিক্ষায় শতভাগ উর্ত্তানসহ এ প্লাস পেয়ে ভালো ফলাফল করে আসছে।

এদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলার আয়াস মিয়া আর্থিক অনুদান প্রদান করায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নান, প্রদান পরিচালক আব্দুস শহীদসহ স্কুলের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।