ভবন ক্রয় করতে যাচ্ছে খিদমাহ একাডেমি কমিউনিটি সেন্টার স্ট্রাটফোর্ড: সহযোগিতা কামনা

679

ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের নিউহাম কাউন্সিলের স্ট্রাটফোর্ড স্টেশন সংলগ্ন ভিকারেজ লেইনে গত ১৫ বছর যাবত পরিচালিত খিদমাহ একাডেমি কমিউনিটি সেন্টারের মূল ভবন ক্রয় করতে যাচ্ছে সেন্টারের পরিচালনা কমিটি। প্রতি শুক্রবার দুইটি জুম্মার জামাতসহ প্রতি দিন পাঁচ ওয়াক্ত নামাজ, শিশু ও বয়স্কদের ইসলামিক শিক্ষা দিয়ে দেয়া হয়ে থাকে এই মসজিদে।

বাংলাদেশীদের ধারা পরিচালিত এই ভবন ক্রয় বাবত প্রয়োজন ৫০০ হাজার পাউন্ড। এবং ভবন মেরামতের জন্য প্রয়োজন আরো প্রায় ২৭৫ হাজার পাউন্ড। গত ২১ ফেব্রুয়ারী শ্রক্রবার জুম্মার নামাজের সময় ফান্ডরেইজিংয়ের আয়োজন করা হলে মসজিদের পরিচালনা কমিটি সদস্যসহ মুসল্লিদের কাছ থেকে প্রায় ১০০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া গেছে।
মসজিদ কমিটির নেতৃবৃন্দ জানান স্ট্রাটফোর্ডে দিনে দিনে মুসলিম কমিউনিটি বৃদ্ধি পাওয়ায় এখানে একটি মসজিদ প্রতিষ্ঠিত জরুরী হয়ে পড়ে। মসজিদে নামাজের পাশাপাশি শিশুদের ইসলামিক শিক্ষা ও সংস্কৃতি শিক্ষা দিতে গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। তারা কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেছেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদ কমিটির চেয়ারম্যান কমিউনিটি নেতা ও ব্যবসায়ী শাহ মুনিম, সেক্রেটারী জাহাঙ্গীর আলম পাবেল, ট্রেজারার মৌলভী লুতফুর রহমান, মাওলানা গোলাম কিবরিয়া, প্রফেসর মোহাম্মদ আলী ফার্মার, শেখ মোজাহিদ আলী, মোস্তাফিজুর রহমান, আজিজুল হক জুনেদ, কয়ছর আহমদ, মোহাম্মদ নাজমুল ইসলাম, হাজী মানিক মিয়া, সাইফুল ইসলাম, মৌলভী কিবরিয়া, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল কালাম প্রমুখ।