ব্রিটেনে ছাত্রীর সঙ্গে সমকামিতার অভিযোগে শিক্ষিকা বহিস্কার

2740

আন্তর্জাতিক ডেস্ক: বিগত কয়েক বছর ধরে ওই ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেন লরেন চ্যান্ডলর নামের ২৪ বছরের লন্ডনের কেন্টের ডোভার কলেজের সেই শিক্ষিকা। ওই ছাত্রীকে স্কুলের পাশাপাশি বাড়িতেও পড়াতেন যেতেন লরেন। সেখানেও তাকে নানাভাবে হেনস্থা করতেন তিনি। ইউকে ডটকম

ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই তদন্ত শুরু করে স্কুল কর্তৃপক্ষ। ঘটনার সত্যতা মিলায় ওই শিক্ষিকাকে স্কুল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয় তারা। এ ঘটনায় ইতিমধ্যে নড়েচড়ে বসেছে সে দেশের এডুকেশন সেক্টর। ওই শিক্ষিকা অন্য কোনও স্কুলেও আর পড়াতে পারবেন না বলেও জানিয়েছে তারা।

কীভাবে এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে তারা। বিভিন্ন স্কুলের শিক্ষিকাদের কাউন্সিলিং করা হচ্ছে। শুধু শিক্ষিকাদেরই নয়, শিক্ষকরাও যাতে এই ধরনের ঘটনা না ঘটান সেজন্যে কাউন্সিলিং করা হচ্ছে। পাশাপাশি নেয়া হচ্ছে প্রতিরোধমূলক কড়া ব্যবস্থাও।