ওয়ানবাংলানিউজ: প্রবীণ সাংবাদিক, বুদ্ধিজীবী, অসংখ্য গ্রন্থ প্রণেতা, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের উপর সন্ত্রাসী আক্রমণ, পত্রিকা অফিসে হামলা ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে ও সংগ্রাম সম্পাদক আবুল আসাদের মুক্তির দাবিতে লন্ডনে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস, ইউকের উদ্যোগে আজ ১৬ই ডিসেম্বর পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক প্রতিবাদ সমাবেশের অনুষ্টিত হয়েছে।
সংগঠনের সভাপতি জাকের আহমদ চৌধরীর পরিচালনায় এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী সিরাজুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মজলুম মানবাধিকার কর্মী ও সাংবাদিক ওলিউল্লা নোমান, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল,বিশিষ্ট রাজনীতিবিদ আশিকুর রহমান, সাংবাদিক কামাল উদ্দিন (কাফি কামাল), ইউনিভার্সেল ভয়েস ফর জাস্টিসের সভাপতি আবু সালেহ ইয়াহিয়া, ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের উপদেষ্টা, মানবাধিকার কর্মী মু, আব্দুল আলী, উপদেষ্টা ও কমিউনিটি এক্টিভিস্ট সাইদুল ইসলাম প্রমুখ ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রাচীনতম পত্রিকা দৈনিক সংগ্রাম অফিসে একদল সন্ত্রাসীরা গত ১৩ই ডিসেম্বর শুক্রবার দিনদুপুরে হামলা চালিয়েছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনী নীরবে তা দেখে গেছে। আমরা আশা করেছিলাম, পত্রিকা অফিসে হামলাকারী দুর্বৃত্ত-মাস্তানদের সরিয়ে সাংবাদিকদের নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু তারা তা করেনি। উল্টো সম্পাদককে টেনেহিঁচড়ে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে মামলা দিয়ে রিমান্ডে নির্যাতন চালানো হচ্ছে । বক্তারা অবিলম্বে দৈনিক সংগ্রাম অফিসে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের মুক্তির দাবি জানান এবং ডিজিটাল নিরাপত্তা আইনের নামে শুধুমাত্র বিরোধী দলীয় ও মতের বিপরীত নিরপরাধ নাগরিকদের জুলুম নির্যাতন বন্ধ করার আহ্বান জানান ।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইউনিভার্সেল ভয়েজ ফর হিউম্যান রাইটসের সেক্রেটারি শাহান বিন নিজাম , সহ সেক্রেটারি মাহিদুর রহমান , ঐক্যফ্রন্ট ইউকের সেক্রেটারি সাইফুর রহমান পারবেজ ,অনলাইন এক্টিভিষ্ট ফোরাম সভাপতি জয়নাল আবেদিন, ইউরো বাংলা সম্পাদক শাহীন আহমদ রনি, শ্রমিক জোট সভাপতি জহিরুল ইসলাম, সেক্রেটারি লায়েক আহমেদ, সাবেক ছাত্রনেতা শরিফুজ্জামান, সাঈদ মালিক, মো, রাজু আহমেদ, ইমরান আহমেদ, মিফতা উদ্দিন, মো, আব্দুল গফ্ফার, আহমদ আলী, আরশাদ আলী, মাজেদুল ইসলাম খাঁন, নাজমুল হক, এম এম করিম, তারেক আজিজ রোমান, কাজী মো, নুরুজ্জামান, রায়হান চৌধুরী, মো, বেলাল আহমেদ, আলী হোসেন মাছুম প্রমুখ ।















