লন্ডনে গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র এডুকেশনাল এক্সিলেনস এওয়ার্ডস প্রদান

416

ওয়ানবাংলানিউজ: নতুন প্রজন্মকে ভবিষ্যতের নির্মাতা হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। এবং ছেলে মেয়েদের উপযুক্ত করে গড়ে তুলতে প্রত্যেক পিতা মাতাকে নিজ নিজ সন্তানদের যতœ নিতে হবে। গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে আয়োজিত “এডুকেশনাল এক্সিলেনস এওয়ার্ড” অনুষ্ঠানে এসব মন্তব্য করেন আগত অতিথিরা। অনুষ্ঠানে ভালো ফলাফলের জন্য বিলেতে বসবাসকারী গোলপগঞ্জ উপজেলার ২৫জন ছাত্রছাত্রীকে এওয়ার্ড প্রদান করা হয়।
গত ৯ ডিসেম্বর পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে আয়োজন করা হয় এ এওয়ার্ড অনুষ্ঠানের। অনুষ্ঠানে আগত কৃতি শিক্ষার্থীরা সম্মাননা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং আগাম তে আরও ভালো করে লেখাপড়া করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। আয়োজকরা মনে করেন এলাকার লোকজনের পক্ষ থেকে এমন সম্মাননা পেয়ে, ছেলে মেয়েরা দেশের ব্যাপারে আগ্রহী হবে, এবং দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য জানতে সচেষ্ট হবে। এমন আয়োজন আগামীতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাধারন সম্পাদক এম আর রুহুল চৌধুরীর পরিচালনায় এবং সংগঠনের সভাপতি আলতাফ হোসেন বাইছ এর সভাপতিত্বেসভায় প্রধান অতিথি ছিলেন ফরেস্ট গেইট কমিউনিটি স্কুল এর প্রধান শিক্ষিকা তাহমিনা বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এওয়ার্ড অনুষ্ঠানের আহবায়ক সিদ্দিকুর রহমান, জবরুল ইসলাম লনি, ইকবাল হোসেন, হারুন মিয়া, মোঃ দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, ফাকর উদ্দীন আহমদ, নজমুল ইসলাম নুরু, সাইফুল আলোম, এনাম উদ্দীন, আব্দুল বাসির, জামিল আহমদ, নানু মোহাম্মদ শেখ, শাহ আলম কাসেম, কাউন্সিলার আহবাব মিয়া, নুরুল ইসলাম, আব্দুল কাদির হাসনাত, মস্তফা মিয়া, মকলো মিয়া, সিব্বির আহমদ, ইছবাহ উদ্দীন, মুজিবুর রহমান, শামিম আহমদ, ফয়ছল আহমদ, সিরাজুল ইসলাম, লুকমান উদ্দীন, নাজিম উদ্দিন, দিলওয়ার হোসেইন লেবু, মুহিব উদ্দীন, রফিক উদ্দীন মাসুক, এনামুল হক, আলতাফ হোসেন, সেলিম উদ্দীন আহমদ, আলতা মিয়া, ফারুক মিয়া, তমিজুর রহমান রনজু, আরিফ মনজুর চৌঃ মিটু, আব্দুল মুনিম জাহিদ কেরল, দেলোয়ার আহমদ শাহান, মোঃ সালেহ উদ্দীন , বাহার উদ্দীন, মারুফ আহমদ, ফরহাদ আহমদ, কয়েছ আহমদ রোহেল, আব্দুর রশিদ, সাহরিয়ার হোসেন সুমন, তানহার আহমদ তুহিন, জাকারিয়া হোসেন জয়নাল, তারেক আহমদ, রাসেল আহমদ জুহেল, সায়দুল আলোম, জামাল খালেদ, মিছবাহ মাছুম, মাসুদ আহমদ, দুলাল আহমদ, ছানা মিয়া, ফকরুল ইসলাম, কামরান আহমদ, সালেহ আহমদ, টিপু চৌঃ, নাজিম উদ্দীন, জামাল উদ্দীন, আব্দুর রব রফু, কালাম উদ্দীন, ফকর উদ্দীন আহমদ, শাহাব উদ্দীন , বাহার উদ্দীন, মসরু আহমেদ, রেজওয়ান ইসলাম, বখতিয়ার ইসলাম, সাহরিয়ার ইসলাম, সহ সংগঠনের সদস্য এবং প্রবাসি গোলাপগঞ্জবাসী।