টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যামের মধ্যে সংযোগ স্থাপনে নতুন ওয়াকওয়ে নির্মান

433

ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস এবং নিউহ্যাম এর মধ্যে নতুন একটি সংযোগ সড়ক স্থাপন করায় এবারফেলডি এবং লিমাউথ এলাকার বাসিন্দারা এখন যাতায়াতের ক্ষেত্রে উন্নত যোগাযোগ সুবিধা লাভ করবেন। নতুন এই ওয়াকওয়ে বা পথটি গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস এবং নিউহামের মেয়র রোকসানা ফায়াজ।
লী নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা পায়ে হেঁটে এবং সাইকেলে চলাচলের ক্ষেত্রে এই নতুন পথটি ব্যবহার করতে পারেবন। টাওয়ার হ্যামলেটসের সিলভোসিয়া ওয়ে এবং নিউহ্যামের ক্যানিং টাউন স্টেশনের মধ্যে সংযোগ রক্ষাকারী নতুন এই ওয়াকওয়েটি নির্মানে সময় লেগেছে ৯ মাস এবং এতে ব্যয় হয়েছে ৫ লাখ ৯৩ হাজার পাউন্ড।
এ প্রসঙ্গে মেয়র জন বিগস বলেন, লী রিভার পার্কের সাথে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনের কাজটি সম্পন্ন হওয়ায় আমি আনন্দিত। এই সংযোগ স্থাপনকে বাস্তবায়িত করতে অনেক বছর লাগলেও, আমি এটা জানি যে এমন প্রকল্প বাস্তবায়ন ততটা সহজ নয়। টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের, বিশেষ করে এভারফেলডি এস্টেটের অধিবাসিদের ব্যস্ততম এ১৩ রোড পরিহার করে ক্যানিং টাউনের সাথে যোগাযোগ সহজতর করতে এই ওয়াকওয়ে গুরুত্বপূর্ণ লিঙ্ক হিসেবে কাজ করবে।
মেয়র বিগস বলেন, রিভার লী’র ওপর পদচারিদের জন্য সেতু, নতুন পার্ক, ফুটপাত, সাইকেল রুট স্থাপন সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে আমি নিউহ্যামের মেয়র ফাইয়াজ এর সাথে কাজ করে যাবো।
মেয়র রোকসানা ফাইয়াজ বলেন, চলাচলে বিকল্প পন্থা অবলম্বনে এই পথটি বাসিন্দাদের জন্য সুযোগ নিয়ে আসবে। উদাহরণ স্বরূপ বলা যায়, সাইকেলিং অথবা পায়ে হেঁেট চলাচল, যা দূষণের মাত্রা কমাতে এবং ২০৩০ সালের মধ্যে কার্বন নিউট্রাল হওয়ার এবং ২০৫০ সালের মধ্যে জিরো কার্বন বরা হতে নিউহ্যামের লক্ষ্য অর্জনে সাহায্য করবে। হাউজিং এসোসিয়েশন পপলার হারকা এবং ইকো ওয়ার্হ্ব লন্ডন এর যৌথ উদ্যোগ এভারফেহ্বি এলএলপি ৩০ হাজার পাউন্ড অনুদান দিয়েছে, যা ল্যান্ডস্কেপিং, বৃক্ষরোপন, গ্রাফিটি অপসারণ, সড়ক বাতি স্থাপন ও পথটির সারফেসিং কাজ করা হয়েছে।