ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক কামাল উদ্দিন এর বোনের জামাতা হাজী লাল মিয়া সিলেট সোনার পাড়া নিবাসী মঙ্গলবার রাত ১.২০ মিনিটের সময় লন্ডনস্থ নিউহ্যাম হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
লন্ডন মহানগর বি এন পির সভাপতি মো: তাজুল ইসলাম , সাধারণ সম্পাদক আবেদ রাজা ও সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী এক যুক্ত শোক বানীতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের নামাজে জানাজা বুধবার ৩০ অক্টোবর বাদ যোহর ( যোহরের জামাত ১২.৪৫ )ইস্ট লন্ডন মসজিদে অনুষ্টিত হবে উক্ত জানাজার নামাজে সবাই উপস্থিত হওয়ার জন্য অনুরুধ জানাচ্ছি !















