ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য সফররত সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা প্রশাসক ব্যারিস্টার এনামুল কবির ইমনকে সংবর্ধনা দিয়েছে বার্কশায়ার প্রবাসী বাংলাদেশীরা। এতে বিপুল সংখ্যক স্থানীয় ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার মধ্যরাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল রউফ। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা নূরুল হক লালা মিয়া, সোয়েব আহমদ, আব্দুল হাই আজাদ, আবুল মনসুর আজাদ, আব্দুল শাকুর, তরাজ উদ্দিন, মজুমদার মিয়া, ধারা মিয়াসহ অনেকে।
সভায় বক্তারা সুনামগঞ্জের উন্নয়নে ব্যারিস্টার এনামুল কবির ইমনের মত যোগ্য নেতৃত্বের প্রয়োজন রয়েছে উল্লেখ্য করেন এবং আগামী নির্বাচনে তাকে সুনামগঞ্জের যেকোন আসন থেকে প্রার্থী করতে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।
সভায় ব্যারিস্টার এনামুল কবির ইমনের সাথে উপস্থিত ছিলেন তার স্ত্রী ব্যারিস্টার ফারজানা শিলা।















