গাজায় ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিন যু্বক নিহত

319

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরাইলি সেনাদের গুলিতে গাজায় সাহির ইভাদুল্লাহ ওসমান (২০) নামে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে অসংখ্য বিক্ষোভকারী আহত হন।

ফিলিস্তিনিদের জবরদখল করা ভূমি ছেড়ে দেয়ার দাবিতে গাজায় গত শুক্রবার বিক্ষোভ মিছিলে ইহুদিবাদী দেশটির সেনারা গুলিবর্ষণ করলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্দোলন পণ্ড করতে অবরুদ্ধ গাজার রাফায় রাবার বুলেটের পরিবর্তে বিক্ষোভকারীদের ওপর তাজা গুলিবর্ষণ করেন বর্বর ইসরাইলি সেনারা।

এতে গুলিবিদ্ধ হয়ে এক ফিলিস্তিনি যুবক নিহত এবং আরও ৬৩ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এদের মধ্যে ৩২ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

২০১৮ সালের মার্চ থেকে ফিলিস্তিনিদের ভূমি ফিরে পাওয়ার আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত ২৭০ ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।