নব নির্বাচিত জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের কার্যনির্বাহী কমিটির সভা গত ১৫ মে সোমবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশনেন। সংগঠনের সভাপতি মুজিবুর রহমান মুজিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম বাবুর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ নুরুল আমিন হায়দার। সভায় সভায় সর্বসম্মতিক্রমে ১৩জন উপদেষ্ঠা কমিটির নাম ঘোষণা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেজারার সৈয়দ জামিল, সহ সভাপতি চন্দন মিয়া, ফয়জুর রহমান চৌধুরী, তফজ্জুল হোসেন, নাসির উদ্দিন, শেখ মো: মজিদ, আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ কোরেশী শিপন, প্রচার সম্পাদক শাহ আব্দুল মুনিম সুহেল, শিক্ষা সম্পাদক আবুল হোসেন, আবুল খায়ের, ইকবাল এম হোসেন, হাসনাত আহমেদ চুনু, আব্দাল মিয়া, জুয়েল কামালী, সুহেল আহমেদ, সৈয়দ আতাউর, লাহিন আহমদ, সৈয়দ আশফাক, আয়ুব আলী, রফিক আলী, শেখ রেজওয়ান আহমদ প্রমুখ।















