উচ্চর শিক্ষায় টিউশন ফি তুলে দেয়ার দাবী জানালেন মেয়র জন বিগস

876

ওয়ানবাংলানিউজ: মেয়র অব টাওয়ার হ্যামলেটস জন বিগস ইউনিভার্সিটি টিউশন ফি তুলে দেয়ার দাবী জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, উচ্চ টিউশন ফি অনেক তরুন তরুনীকেই উচ্চ শিক্ষা থেকে দূরে ঠেলে দিচ্ছে। অন্যদিকে অনেক শিক্ষার্থীর নির্ধারিত আয় না থাকার কারনে পরবর্তীতে তারা লোন পরিশোধ করতে পারছে না। ফলে করদাতাদের উপর সেই লোনের দায়ভার এসে পড়ছে। যার মানে হচ্চেছ পুরো স্টুডেন্ট লোন সিস্টেমটিই এখন ভেঙ্গে পড়েছে। ফলে এর মৌলিক পরিবর্তন ছাড়া আর কোন বিকল্প নেই।

মেয়র আরো বলেন, প্রতি বছরের এই সময়টি অনেক শিক্ষার্থীর জন্যই উদ্বেগের। কারন এলেভেলের ফলাফল প্রকাশিত হবার পর তারা উচ্চচ শিক্ষা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। তিনি বলেন, শিশু দারিদ্রে টাওয়ার হ্যামলেটস সারা দেশের মধ্যে শীর্ষে। কাউন্সিল মাল্টি মিলিয়ন পাউন্ডের পোভার্টি ফান্ড এবং ইয়ং ওয়ার্ক পাথ পোগ্রামের মাধ্যমে স্কুলগুলোর সাথে মিলে তরুনদের সহায়তা করে থাকে। কিন্তু সরকারের স্টুডেন্ট লোন পলিসির কারনে শিক্ষার্থীরা তাদের সক্ষমতাকে প্রমান করতে পারছেনা না।

উল্লেখ্য যে, সম্প্রতি প্রকাশিত এক সরকারী হিসাবে দেখা গেছে যে, ২০২৪ সালের মধ্যে স্টুডেন্ট লোন বেড়ে গিয়ে দাড়াবে ৮.৬ বিলিয়ন পাউন্ড। অর্থ্ া৪.২ বিলিয়ন পাউন্ড বাড়বে। ইনস্টিটিউট অব ফিসক্যাল স্টাডিজ এর মতে ১০ জন গ্র্যাজুয়েটের মধ্যে প্রায় ২ জন নির্ধারিত আয় না করার কারনে তারা তাদের লোন পরিশোধ করতে পারে না। ফলে কর দাতাদের এই লোন শোধ করতে হবে।

কেবিনেট মেম্বার ফর ওয়ার্ক এন্ড ইকোনোমিক গ্রোউথ কাউন্সিলার মতিনুজ্জামান বলেন, আমাদের অনেক তরুন তরুনীকেই উচ্চচ টিউশন ফির কারনে বিশাল সাইজের লোন নিয়ে জীবন শুরু করতে হয়। উচ্চচ শিক্ষার অনেক অপশন যেখানে সহজলভ্য সেখানে অর্থ যাতে প্রতিবন্ধকা সৃষ্টি না করে সেদিকটায় আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের তরুনদের সামনে তাদের জন্য কোনটি সঠিক সেটি বেচে নেয়ার সুযোগ দিতে হবে। অর্থের কারনে তারা যাতে সে পথ থেকে ফিরে না আসে। আমরা একটি ন্যায়ভিত্তিক সিস্টেম চাই আর এজন্যই টিউশন ফি তুলে দেয়ার দাবী জানাচ্চিছ।