অবশেষে তাহসান-মিথিলার বিচ্ছেদ, স্বীকার করলেন দুজনই

869

বিনোদন ডেস্ক: তারকা দম্পতি তাহসান খান ও মিথিলার বিচ্ছেদ নিয়ে এত দিন গুঞ্জন শোনা গেলেও তাঁদের কেউই মুখ খোলেননি। তবে এবার বিষয়টি স্বীকার করেছেন তাহসান নিজেই।

এ বিষয়ে তাহসান বলেন, ‘আমি ও মিথিলা দুজনই সিদ্ধান্ত নিয়েছি বিচ্ছেদের। বিচ্ছেদের আনুষ্ঠানিকতা চলছে। গত কয়েক মাস ধরে বিচ্ছেদের কথা আমরা ভাবছিলাম। সামাজিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অবশেষে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

তাহসান আরো বলেন, ‘আমরা অনুভব করছি এ ধরনের খবরে আপনারা কষ্ট পেতে পারেন। এজন্য আমরা দুজনই আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমাদের ভালোবাসার সম্পর্কে নীতিবোধ ও শ্রদ্ধা ছিল। বিচ্ছেদের পরও এমনটা থাকবে বলে আমরা আশা করছি। আমি এবং মিথিলা দুজনই এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়ের আপনাদের সবার সহানুভূতি আমরা কামনা করছি।’

বিচ্ছেদের খবর তাহসান নিজের অফিশিয়াল ফেসবুক পেজেও দিয়েছেন আজ বৃহস্পতিবার।

তাহসান ও মিথিলা দুজন প্রেম করে বিয়ে করেন ২০০৬ সালে। এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে।