নিজের ‘মৃত্যুর জন্য ছুটি’র আবেদন!

399

আন্তর্জাতিক ডেস্ক: নিজের ‘মৃত্যুর জন্য ছুটি’র আবেদন করেছেন অষ্টম শ্রেণির এক ছাত্র! ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস গত ১ সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের কানপুর স্কুলের প্রিন্সিপালের কাছে গত মাসে আধাবেলা ছুটি চেয়ে আবেদন জানায় ওই ছাত্র। ছুটির কারণ হিসেবে সে নিজের মৃত্যুর কথা উল্লেখ করেছিল। কিন্তু, তা খেয়াল করেননি প্রিন্সিপাল। দরখাস্ত না পড়েই ছুটি অনুমোদনে সই করে দেন তিনি।

স্কুল থেকে ছুটি নিতে শিশুরা নিত্য-নতুন কত বাহানাই না করে! পেটব্যথা, জ্বর, মাথাব্যথা, ডায়রিয়া থেকে শুরু করে আত্মীয়-স্বজনের মৃত্যুর অজুহাত অহরহই পাওয়া যায় দরখাস্তগুলোতে। তাই বলে, নিজের মৃত্যুর কারণে স্কুল থেকে ছুটি চাওয়াটা ব্যতিক্রমই বটে! সম্প্রতি এ অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে ভারতের অষ্টম শ্রেণির এক ছাত্র।

গত ২০ আগস্ট এ অদ্ভুত কাণ্ড ঘটলেও তা দীর্ঘদিন চাপা ছিল।