টেক্সাসে বন্দুকধারীর হামলায় নিহত ৫

348

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মিডল্যান্ডে বন্দুকধারীর হামলায় ৫জন নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরও ২১ জন। রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

পুলিশ জানায়, শনিবার বিকেলে টেক্সাসের মিডল্যান্ডে এক ব্যক্তির এলোপাতাড়ি গুলি চালালে শুরু করে। এসময় পাঁচজন নিহত হয়। আহত হয় ২১ জন।

কি কারণে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। মাত্র এক মাসেরও কম সময়ে এক বন্দুকধারীর গুলিতে টেক্সাসের এল পাসো শহরে ২২ জন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছে।