ঢাকা সংবাদদাতা: রাজধানীর ধানমন্ডিতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বত্তরা। এতে ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল আহত হয়েছেন।
শনিবার রাত সোয়া ৯টার দিকে ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হিল কাফি।
তিনি বলেন, ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের উপর থেকে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়েছে বলে শুনেছি।
এ ঘটনায় একজন কনস্টেবল আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হিল কাফি।















