স্টেপনী গ্রীন সেকেন্ডারী বয়েজ স্কুলকে মিক্স স্কুলে রূপান্তরের বিরুদ্ধে ক্যাম্পেইন অব্যাহত

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ক্যাম্পেইনের পক্ষে মোশন পাস

728

ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের একমাত্র সেকেন্ডারী বয়েজ স্কুলকে ছেলে ও মেয়েদের জন্য মিক্স স্কুল করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আগামী ২০২০ সালে সেপ্টেম্বর স্কুলটি মিক্স হবার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

বিগত মার্চ মাস থেকে প্যারেন্টস এন্ড কমিউনিটি একশন ফোরাম ও কালেক্টিভ অব স্কুল গর্ভনরের উদ্যোগে স্কুলকে মিক্স স্কুল করার সিদ্ধান্তের বিরুদ্ধে শক্তিশারী আন্দোলন করে আসছে। ইতিমধ্যে সাড়ে ৪ হাজার মা-বাবা ভবিষ্য মা-বাবা ও কমিউনিটির লোকজন এই সিদ্ধান্তের প্রতিবাদে পিটিশনে স্বাক্ষর দিয়েছেন এবং এখনও তা অব্যাহত আছে। স্বাক্ষর সম্মিলিত পিটিশন চিঠি ও ই-মেল এর মাধ্যমে মেয়র জন বিগস, এমপি রোশনারা আলীর নিকট হস্তান্তর করে কমিউনিটির উদ্বেগ তুলে ধরা হয়েছে। আর এস এ, অপস্টেড, ডি এফ ই কেও জানানো হয়েছে। অতি সম্প্রতি ক্যাম্পেইনের পক্ষে থেকে পাবলিক প্রতিবাদ সভায় প্রায় ২ শতাধিক অভিভাবকগন উপস্থিত ছিলেন। এতে সবাই সর্ব সম্মতিক্রমে স্কুলের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং এই সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহন করেন।

এদিকে ১৭ই জুলাই টাওয়ার হ্যামলেটসের ফুল কাউন্সিল মিটিংয়ে ৩৯-২ ভোটে ক্যাম্পেইনের পক্ষে মোশন পাস হয়েছে। কিন্তু তারপরও স্কুল কর্তৃপক্ষ বাবা-মা ও কমিউনিটির দাবীকে উপেক্ষা করছে। এদিকে সামার হলিডের পর স্কুলের সামনে বিরাট বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এতে সকল অভিভাবকগন ও কমিউনিটি সর্বস্থরের নেতৃবৃন্দকে দল মত নির্বিশেষে উপস্থিত থেকে বয়েজ স্কুল রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহবান করা হয়েছে।

আন্দোলনকারী বলছেন এটি একটি ঐতিহ্যবাহী বয়েজ স্কুল। এর লেখাপড়ার মানও ভাল। বয়েজ স্কুলে ছেলে পড়ানো বহু অভিভাবকদের পছন্দ। ভবিষ্যতে এই ধরনের স্কুলে শিক্ষার পথ উন্মোক্ত রাখতে ঐক্যবদ্ধভাবে ক্যাম্পেইন করতে হবে। প্রয়োজনে আইনী উপদেশ নিয়ে ক্যাম্পেইন অব্যাহত থাকবে।

স্কুল কর্তৃপক্ষ মিক্স করার পক্ষে যে যুক্তি উপস্থাপন করেছে তা অগ্রহনযোগ্য ও অবাস্তব। অতীতে টাওয়ার হ্যামলেটসের ৪টি বয়েজ স্কুল মিক্সট স্কুল করা হয়েছে। তারা প্রায় কেউই ভালো ফলাফল দেখাতে পারেনি। স্কুল কর্তৃপক্ষ বাবা-মায়ের সাথে সঠিক পন্থায় উন্মোক্ত আলোচনা করেনি বলেও জুড়ালো অভিযোগ করেন ক্যাম্পেইনকারীরা।

স্কুল চয়েজ করা মা-বাবাদের গণতান্ত্রিক অধিকার। যদি স্কুলটি মিক্স স্কুলে পরিনত হয় তখন বারার স্যাকুলার বয়েজ স্কুলে দিতে চাইলে মা-বাবাদের পছন্দের আর কোন সুযোগ থাকবে না। আর বারার অন্যান্য স্কুল বিশেষ করে সেন্ট্রাল ফাউন্ডেশন গার্লস স্কুল, মালবেরী গার্লস স্কুল এবং স্যার জনকাস সেকেন্ডারী স্কুলে জেন্ডা ভ্যালেন্সের বিরুপ প্রভাব পড়বে।

সিঙ্গেল জেন্ডার স্কুলে লেখাপড়া ভাল হয়, ছাত্র বা ছাত্রী পড়তে মনোযোগী হয়, ফলে আচার আচরনও ভালো হয়। কিন্তু মিক্স স্কুলে প্রায় সচরাচর তা দেখা যায় না। প্রসঙ্গত উল্লেখ্য যে ব্রিটেনের অধিকাংশ গ্রামার স্কুল সিঙ্গেল জেন্ডার, সকল ফেইথ ও প্রাইভেট স্কুলও সিঙ্গেল জেন্ডার। যার কারনে স্কুল গুলি ভালো ফলাফল করছে। শিক্ষার্থীরা ভালো ভালো চাকুরীও করছে। উদারহরন স্বরূপ টাওয়ার হ্যামলেটসের পাশ্ববর্তী লন্ডন সিটি বয়েজ স্কুল, সেন্ট্রাল ফাউন্ডেশন বয়েজ স্কুল, ইলফোর্ড কাউন্ট্রি স্কুল তারই উজ্জ্বল দৃস্টান্ত।