খেলাধুলা ডেস্ক: ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের চরম ব্যাটিং বিপর্যয়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারায় ক্যারিবীয়রা।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে ক্যারিবীয়রা।
স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই ফেরেন জন ক্যাম্পবেল। ওয়াশিংটন সুন্দরের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৮ রানে ফেরেন অন্য ওপেনার এভিন লুইস।
এরপর ২০ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান নিকোলাস পুরান। তিনি ফেরেন ১৬ বলে ২০ রান করে।
দলের এই ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরেন কায়রন পোর্লার্ড। এক বছর পর জাতীয় দলে ফিরে উইকেটের একপাশ আগলে রাখেন পোলার্ড। অন্য প্রান্তে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন সিমরন হিতমার, রোভম্যান পাওয়েল, কার্লোসব্রাথওয়েট ও সুনীল নারিন।
১৫.১ ওভারে ৭০ রানে ৭উইকেট হারিয়ে বিপদে একঘরে হয়ে পড়ে উইন্ডিজ। দলের এমন ব্যাটিং বিপর্যয়ে একাই লড়াই করেন পোলার্ড।















