রাশিয়ায় নির্বাচনী অস্থিরতা, হাজারো বিক্ষোভকারী আটক

290

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন থেকে বিরোধী প্রার্থীদের বাদ দেয়ার অভিযোগে ব্যপক বিক্ষোভ হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে এক হাজারেরও বেশি বিক্ষোভকারীকে।

স্থানীয় সময় শনিবার কর্তৃপক্ষের নিষেধ সত্ত্বেও দেশটির রাজধানী মস্কোয় জড়ো হয় সাড়ে ৩ হাজার বিক্ষোভকারী। তাদের কারণে নিরাপত্তা হুমকির মুখে পড়ায় এ ধরপাকড় চালানো হয়েছে বলে জানান মস্কোর মেয়র সের্গেই সোবইয়ানিন।

আসছে ৮ সেপ্টেম্বর মস্কোর স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থীদের অনেককেই আগে থেকেই আটক করা হয়। বিভিন্ন অভিযোগে অযোগ্য ঘোষণা করা হয় ৩০ বিরোধী প্রার্থীকে। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়ায় বিরোধীদলের নেতা অ্যালেক্সি নাভালনিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।