যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে এসেছেন বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান নুনু মিয়া

1790

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে এসেছেন বিশ্বনাথ উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান এস এম নুনু মিয়া। গত ২০ জুলাই বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে হিথ্রো বিমান বন্দরে এসে পৌছালে তাকে স্বাগত জানান বিশ্বনাথ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ।
সিলেট জেলা আওয়ামীলীগের উপদেস্টা কমিটির সদস্য এস এম নুনু মিয়া যুক্তরাজ্য অবস্থান কালিন সময়ে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ছাড়া আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে সৌজন্য স্বাক্ষাত করবেন।
বিমান বন্দরে তাকে স্বাগত জানান কমিউনিটি নেতা নজরুল ইসলাম, আব্দুল বারী সোবহান, লাকি মিয়া, ফারুক মিয়া, আজম আলী, সাদাত আলী, কিনু মিয়া, সেলিম আহমেদ, হামদু মিয়া, সাজ্জাদুর রহমান প্রমুখ।