স্পোর্টস ডেস্ক: ওল্ড ট্রাফোর্ডে প্রথম সেমি ফাইনালে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ে নেমে বৃষ্টির আগে ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে কিউইরা তুলেছে ২১১ রান।
যদি নিউজিল্যান্ড আর ব্যাটিংয়ে নামতে না পারে এবং বৃষ্টি আইনে ম্যাচ নেমে আসে ২০ ওভারে, তাহলে ভারতের টার্গেট দাঁড়াতে পারে ১৪৮ রান। আর যদি ভারতকে ৪৬ ওভার খেলতে হয় তাহলে তাদের টার্গেট দাঁড়াবে ২৩৭ রান। ম্যাচ একেবারে না হলেও সেমি ফাইনাল ম্যাচের রিজার্ভ ডে রাখা হয়েছে।
ব্যাটিংয়ে নেমে ১ রানে বিদায় নেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। হেনরি নিকোলস ৫১ বলে করেন ২৮ রান। তিন নম্বরে নেমে উইলিয়ামসন এবং রস টেইলর জুটি গড়েন। ৯৫ বলে ছয়টি বাউন্ডারিতে ৬৭ রানের ইনিংস খেলে বিদায় নেন উইলিয়ামসন। জিমি নিশাম ১২, কলিন ডি গ্রান্ডহোম ১৬ রান করে বিদায় নেন। উইলিয়ামসন-নিকোলস জুটিতে আসে ৬৮ রান। আর উইলিয়ামসন-টেইলর জুটিতে আসে ৬৫ রান। টেইলর-নিশাম জুটিতে আসে ২৮ রান। টেইলর-গ্রান্ডহোম জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় ৩৮ রান।
৪৬.১ ওভার পর বৃষ্টিতে ম্যাচটি বন্ধ হয়ে যায়। ৬৭ রান করে অপরাজিত আছেন টেইলর। ৩ রানে অপরাজিত আছেন টম ল্যাথাম।
নিউজিল্যান্ড একাদশ:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
ভারত একাদশ:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), রিশব পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্র জাদেজা এবং যুভেন্দ্র চাহাল।















