আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের মোসুলে শুকিয়ে যাওয়া নদীর নীচ থেকে উঠে এলে প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরনো সাম্রাজ্য।
জানা গেছে, মোসুল বাঁধের জলস্তর অনেকটাই নেমে যায়। যে কারণে নদীর মাঝে আর্কিওলজিস্টরা এমন এক সাম্রাজ্যের সন্ধান পেয়েছেন। এই সাম্রাজ্য সিরিয়া এবং মেসোপটেমিয়ায় প্রভুত্ব করেছে বলে জানা যাচ্ছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, ইরাকে টাইগ্রিস নদীতে তৈরি মোসুল বাঁধ দেশের সবচেয়ে বড় বাঁধ যা সাদ্দাম বাঁধ নামেও পরিচিত। এর অবস্থাই বর্তমানে বেহাল দশা। এখানে ৩,৪০০ বছরের পুরনো এক মহলের খোঁজ মিলেছে।
জার্মানির টিউবিঙ্গন ইউনিভার্সিটির দাবি, এই মহলের সম্পর্ক রহস্যে ঘেরা মিতানি সাম্রাজ্যের সঙ্গে রয়েছে। এখনও পর্যন্ত মিতানি সাম্রাজ্য সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। যেমন জানা যায়নি এর রাজধানী সম্পর্কে।

মনে করা হচ্ছে, নদীর নীচ থেকে বেরিয়ে আসা এই মহল থেকে অনেক রহস্যের উন্মোচন হবে, যার থেকে জানা যাবে মিতানি সাম্রাজ্য সম্পর্কে আরও কিছু।
গত বছর আর্কিওলজিস্টরা টাইগ্রিস নদীর ধারে বেশ কিছু ধ্বংসাবশেষ পেয়েছিলেন যেখানে মিতানি সাম্রাজ্যের অনেক ছোট-বড় চিহ্ন জড়িয়ে ছিল।

জানা গিয়েছে, লাল এবং নীল রঙের দেওয়ালের ধ্বংসাবশেষও পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, এই ধ্বংসাবশেষ নতুন কোনও রহস্যের দরজা খুলে দেবে।














