ওয়ানবাংলানিউজ: সিলেট সিটির যতরপুর আবাসিক এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন, নিরাপদ ও সন্ত্রাসমুক্ত, সামাজিক বন্ধন, ক্রীড়া ও জনসেবা সহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে নবপুস্প ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা। এরই অংশ হিসেবে দুটি গেট নির্মাণ করা হয়েছে, এলাকাকে ময়লা ও আবর্জনা রাখতে ব্যবস্থা নেয়া হয়েছে। অদুর ভবিষ্যতে যতরপুরকে সিসিটিভির আওতায় আনা হবে। তাছাড়া খেলাধুলা ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা হবে। গত মঙ্গলবার লন্ডনের একটি সংবর্ধনা সভায় সংস্থার সভাপতি আজহারুল কবির চৌধুরী সাজু এসব কথা বলেন। তিনি এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে যতরপুর প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

রাত ৮টায় পুর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে লন্ডনস্থ যতরপুর বাসি নবপুস্প ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আজহারুল কবির চৌধুরী সাজুর লন্ডন সফর উপলক্ষ্যে এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে। বিশিষ্ট সমাজসেবী মনজুরুস সামাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে ও সালেহ আহমদ জিলানের পরিচালনায় উক্ত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনায়েত উল্লাহ আল মুমিন, সালেহ গজনবী, মোজাম্মেল হক টিপু, তৌহিদ উদ্দিন, হাসান আহমদ, রুবেল আহমদ, রাশেদ আহমদ ও ফখরুদ্দীন প্রমুখ। সংবর্ধনা সভার শুরুতে অতিথিকে ফুল দিয়ে বরন করেন লন্ডনের যতরপুর বাসি এবং সভার সমাপ্তি হয় এনায়েত আল মুমিনের মোনাজাতের মাধ্যমে।















