ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের নিয়ে গঠিত ‘অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউকের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ২৫ জুন মঙ্গলবার। পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের ট্রাস্টি ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশনেন।
আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং এলাকার আর্থ সমাজিক উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।
সংগঠনের সভাপতি এম এ মল্লিক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা যৌথভাবে পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক এস এম রফিক ও আব্দুল ওয়াহিদ আলমগীর। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল বাছিত সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেকটিভ অব বাংলাদেশী স্কুল গর্ভনরসের চেয়ার শাহনুর আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলার রাজিব আহমেদ, কাউন্সিলার কাহার চৌধুরী, কাউন্সিলার শাহ সোহেল আমিন, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, কমিউনিটি নেতা আফজাল হোসেন, আব্দুল বাছিত রফিক, সুমেদ খান, শেখ আব্দুল কদ্দুছ, সংগঠনের সহ সভাপতি বশির আলী, ট্রেজারার বেলাল আহমেদ, মেম্বারশীপ সেক্রেটারী ময়ুর মিয়া, ওয়েলফেয়ার সেক্রেটারী মন্তর আলী রাজু, সাংস্কৃতিক সম্পাদক ইসলাম খাঁন, ট্রাস্টি শেক সুন্দর আলী, এনামুল হক, রুহুল মুন্না, রুবেল হুসেইন, ওয়াব মাহবুব, সাইফুল আলম, আব্দুন নূর, কবির আহমদ প্রমুখ।















