ছক্কা হাঁকিয়ে মুশফিকের ফিফটি

482

খেলাধুলা ডেস্ক:এবারের বিশ্বকাপে সাকিব আল হাসানের মতোদুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন মুশফিকুর রহিম। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনবদ্য সেঞ্চুরি করেছেন। সোমবার আফগানিস্তানের বিপক্ষেও সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখেন মুশফিক। দৌলত জাদরানকে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন মুশফিকুর রহিম।

সোমবার ইংল্যান্ডের সাউদাম্পটনেবিশ্বকাপের ৩১তম ম্যাচে আফগানদের বিপক্ষে টস হেরে ব্যাট করেবাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটন দাসের উইকেট হারায় টাইগাররা। দলীয় ২৩ রানে লিটন সাজঘরে ফেরার পর দলের হাল ধরেন সাকিব-তামিম।

বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচেসাকিব-তামিম সাবধানি ব্যাটিং করে দ্বিতীয় উইকেটে ৫৯ রানের পার্টনারশিপ গড়েন। তাদের জুটিতে বড় স্কোরের স্বপ্ন দেখেছিল টাইগার সমর্থকরা। কিন্তু দলীয় ৮২রানে মোহাম্মদ নবীর ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে বিদায় নেন তামিম ইকবাল। তার আগে ৫৩ বলে ৩৬ রান করেন দেশসেরা এ ওপেনার।

তামিম আউট হলেও অনবদ্য ব্যাটিং করে যান সাকিব আল হাসান। তৃতীয় উইকেটেমুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ৬১ রানের জুটি গড়েন সাকিব। আরএই জুটিতেইফিফটির পর মুজিব-উর-রহমানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন সাকিব।তার আগে ৬৯ বলে ৫১ রান করেন তিনি। আর এই রান করার মধ্য দিয়এবারের বিশ্বকাপে ছয় ম্যাচে ৪৭৬ রান নিয়ে শীর্ষে উঠে যানবিশ্বসেরা এ অলরাউন্ডার।

সাকিবের বিদায়ের পর সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। ওপেনিংয়ের পরিবর্তে পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেমাত্র ৩ রানে ফেরেন সৌম্য।দলীয় ৩২ ওভারে ১৫১ রানেলিটন দাস, তামিম ইকবাল, সাকিব আল হাসানও সৌম্য সরকারের উইকেট পতনের পরদলের হাল ধরেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন মুশফিক। উইকেটে সেট হয়ে যাওয়ার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি রিয়াদ।গুলবাদিন নাইবের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। তার আগে ৩৮ বলে দুটি চারের সাহায্যে ২৭ রান করেন মাহমুদউল্লাহ।

তবে লিটন-তামিমের বিদায়ের পর১৮তম ওভারে ব্যাটিংয়ে নামা মুশফিক শুরু থেকেই দায়িত্বশীলতার পরিচয় দেন। সাকিব ও মাহমুদউল্লাহর সঙ্গে ৬১ ও ৫৬ রানের জুটি গড়া মুশফিক, ষষ্ঠ উইকেটে মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গেও পার্টনারশিপ গড়ে তোলেন।