ইমরান তাহিরের রেকর্ড

461

খেলাধুলা ডেস্ক:ইমরান তাহির ৪০ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার। আজ লর্ডসে পাকিস্তানের বিপক্ষে নেন ২টি উইকেট। পাকিস্তানি ওপেনার ইমান উল হকের ক্যাপ নিজেই লুফে নেন তিনি। এরপর তার ট্রেডমার্ক উদযাপন ১০০ মিটার দৌড়।

এই উইকেটটি নিয়ে এখন তিনি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি। সাবেক প্রোটিয়া পেসার অ্যালান ডোনাল্ডকে পেছনে ফেলে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এখন ৪০ বছর বয়সি লেগ স্পিনার।

১৯৯২ থেকে ২০০৩ বিশ্বকাপ খেলে ২৫ ইনিংসে ৩৮ উইকেট নিয়েছিলেন প্রাক্তন পেসার ডোনাল্ড। আর তাহির ৩৯ উইকেট পেলেন ১৯ ইনিংসেই। ২০১১ সালে শুরুর পর তাহির মাঝে খেলেছেন ২০১৫ বিশ্বকাপ।