ওয়ানবাংলানিউজ: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক নির্বাহী মেয়র জনাব লুৎফুর রহমানের পিতা হাজী সুরুজ আলী শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন (ইননালিললাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি সকাল ৪ টায় রয়েল লন্ডন হসপিটালে ইন্তেকাল করেন।
মরহুমের নামাজে জানাযা শুক্রবার বাদ জুমআ ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হয়। এতে কমিঊনিটির বিপুল মানুষ অংশ নেন। পরে তাকে ফরেস্ট গেইট কবর স্থানে দাফন করা হয়।
উল্লেখ সুরুজ মিয়ার গ্রামের বাড়ী সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে । মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখেগেছ্ন। তার বড় ছেলে মতিউর রহমান ব্রিকলেন মসজিদের একজন ট্রাস্টি। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া কামনা করা হয়েছে।















