শাহজালালে গালফ এয়ারের বিমান থেকে ৪ রোহিঙ্গা আটক

618

ঢাকা সংবাদদাতা: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার সকালে চার রোহিঙ্গাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার সকাল সোয়া ৭টার দিকে গালফ এয়ারের একটি বিমান থেকে তাদের আটক করা হয়।

বিমানবন্দরের এপিবিএন কর্মকর্তা এএসপি আসিফ বলেন, গালফ এয়ারের একটি বিমানে করে বাংলাদেশি পাসপোর্টে বিদেশ যাওয়ার সময় চার রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের পর তাদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে। সেখান থেকে তাদের ক্যাম্পে পাঠানো হতে পারে।