বাবা মুসলমান বলেই নিষেধাজ্ঞা জারি: ইসিকে আজম খানপুত্র

363

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের রামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়াপ্রদার বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেতা আজম খান অত্যন্ত ‘অবমাননাকর এবং নারীবিদ্বেষী’ মন্তব্য করেছেন।

এমন অভিযোগে তার বিরুদ্ধে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন।

এই নিষেধাজ্ঞার বিষয়ে ইসির প্রতি ক্ষোভ প্রকাশ করে আজম খানের পুত্র আবদুল্লাহ বলেন, আমার বাবা মুসলমান বলেই তার বিরুদ্ধে এত কঠিন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, আমার বাবা বক্তৃতার কোনো অংশে কারও নাম করেননি। এমনকি কোনো লিঙ্গ পরিচয়েরও উল্লেখ করেননি।

এর পরও ভোটের প্রচার নিয়ে তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো।